যশোরের সাবেক ছাত্রনেতার বোনের ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন-এর শোক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসানের ছোট বোন আজ ৩১ জানুয়ারী মঙ্গলবার রাত ৩ টার দিকে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যশোর জেলা শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসানের ছোট বোনের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী।আজ মঙ্গলবার এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মুহাম্মাদ নাকিবুল হাসান এর বোনের ইন্তেকালে আমরা জেলা আমেলার সকল দায়িত্বশীলই সমব্যথী। আল্লাহ্ তায়ালা মরহুমাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, আমীন।
