#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরের বেনাপোলে শিশু ধর্ষনের শিকার, ধর্ষক আট

 যশোরের বেনাপোলে শিশু ধর্ষনের শিকার, ধর্ষক আটক

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারযশোরের


বেনাপোলে  ৮ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক ইরাদ আলীকে (৫২) আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ইরাদ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে। ধর্ষিতার মা বলেন, ইরাদ আলী একজন চরিত্রহীন মানুষ। এর আগে এলাকার বিভিন্ন মেয়েকেও সে উত্যক্ত করত। সে আমার ছোট মেয়েকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে ১০ টাকা দিয়ে পাশের আমবাগানে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে।ওই সময়ে তার চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে ধর্ষক ইরাদ আলী পালিয়ে যায়। পরে আমি নিজে বাদী হয়ে বেনাপোল থানায় মামলা দায়ের করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন,এক শিশু ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-২৩, ১৯/০১/২৩। পরে অভিযান চালিয়ে ধর্ষককে আটক পূর্বক যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post