শাহজাদপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ
মোঃ মাসুম হোসেন অন্ত,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকালে স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ী মিলনায়তনে ইউনিক মডেল স্কুলের উদ্দোগে উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২শত শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগীতায় ৫১৪ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান করা হয়েছে। ইউনিক মডেল স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাইফুল্লাহ হাসিমের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলোদী।
বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লিয়াতক আলী, শাহজাদপুের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের মাহে আলম, রফিকুল ইসলাম,আলআমিন হোসেন, শামীম হোসেন, মিজানুর রহমান, আঃ লতিফ, আব্দুল কুদ্দুছ, মোরছালিন হোসেন, জিসান আহমেদ, মতিউর রহমান,ফিরোজ আহমেদ প্রমুখ। এতে প্রথম পুরুষ্কার ২ জনকে ১০ হাজার করে নগদ ২০ হাজার টাকা, ২য় পুরুষ্কার ১ জনকে ৫ হাজার টাকা, ৩য় পুরুষ্কার ৩জনকে ৩ হাজার টাকা ৯ হাজার, ৪র্থ পুরুষ্কার ১০০ জনকে ক্রেস্ট, কলম, ফাইল, সনদপত্র, ৪১৪ জনকে সার্টিফিকেট, ফাইল ও কলম প্রদান করা হয়।
