#https://www.youtube.com/@mntvjashore3078

যশোর প্রেসক্লাবে এক আইনজীবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 যশোর প্রেসক্লাবে এক আইনজীবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  



মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার



যশোর প্রেসক্লাবে এক আইনজীবি অ্যাডভোকেট মাসুদ রানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার সময় যশোর প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যশোর সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের মৃত শরিতুল্য গাজী ছেলে আব্দুল কাদের প্রেসক্লাবে যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আব্দুল কাদের অভিযোগ করেন। ঐ আইনজীবী মাসুদ রানা মামলার ফাঁদে ফেলে তাদেরকে হয়রানী করছেন। প্রতিবন্ধী আব্দুল কাদের বলেন, আমার প্রতিবেশি অ্যাডভোকেট মাসুদ রানা সাথে আমার আত্মীয় আব্দুল ওহাব, রেজাউল করিম, এবং আমার মেঝে ভাইয়ের বেী নার্গিস বেগমের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধকে পুঁজি করে গত ২৮ ডিসেম্বর আমারকেসহ এবং আমার আত্মীয় স্বজনসহ মোট ১৫ জনের নামে কোতয়ালী মডেল থানায় চাঁদাবাজি, মারপিট এবং হুমকি মিথ্যা অভিযোগ করেছেন। এ অভিযোগ প্রেক্ষিতে থানার এস আই তপন আমাদের বাড়ীতে যেয়ে বিভিন্নভাবে হয়রানি করেছেন। এই মর্মে আমি এবং আমার আত্মীয় স্বজন একত্রে হয়ে আমরা সঠিক বিচার পাওয়ার লক্ষে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলে জানান।

Post a Comment

Previous Post Next Post