#https://www.youtube.com/@mntvjashore3078

ঝিনাইদহ জেলার মহেষপুরের চাঞ্চল্যকর টিটোন হত্যার আসাসী আটক ২ আগ্নেয়াস্ত্র,গুলি, ম্যাগজিনসহ উদ্ধার

 যশোরের ডিবির অভিযানে ঝিনাইদহ জেলার মহেষপুরের চাঞ্চল্যকর টিটোন হত্যার আসাসী আটক ২ আগ্নেয়াস্ত্র,গুলি, ম্যাগজিনসহ উদ্ধার 




মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার


যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে ০৬ ওয়ার্ড কামালপুর সাহাপাড়া থেকে যশোর ডিবির অভিযানে ঝিনাইদহ জেলার মহেষপুরের চাঞ্চল্যকর টিটোন হত্যার মামলা আসামী আটক ২ আগ্নেয়াস্ত্র, গুলি,ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকারে সতীঘাটা কামালপুর সাহাপাড়ায় চাঞ্চল্যকর হত্যার আসামীসহ তাদের দুই জনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। ঘটনা ও গ্রেফতার অভিযান সুত্রে জানাযায়, ইং-০৯/০১/২৩ তারিখ মহেষপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইসমাইল হোসেন জেলা গোয়েন্দা শাখা যশোরে অধিযাচনপত্র দিয়ে অবগত করেন যে, ঝিনাইদহ জেলার মহেষপুর থানার মামলা নং-৬৮, তাং- ২৯/১১/২২ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬ পেনাল কোড মামলার ঘটনায় জড়িত আসামী কোতয়ালী মডেল থানাধীন ১১নং রামনগর ইউনিয়নস্থ সুতিঘাটা এলাকায় অবস্থান করতেছে। মামলাটি মহেষপুর থানার চাঞ্চল্যকর টিটোন হত্যা মামলা। তিনি অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা। অধিযাচনপত্র প্রাপ্ত হয়ে পুলিশ সুপার মহোদয়কে অবগত করলে, তাঁর নির্দেশনায় জনাব রুপণ কুমার সরকার, পিপিএম-বার, অফিসার ইনচার্জ, যশোরের সার্বিক দিক নির্দেশনায় এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষ এর সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ০৯/০১/২৩ খ্রিঃ তারিখ ১৬:৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন সুতিঘাটা কামালপুর জনৈক আঃ রহিম এর বসতবাড়ীর সামনের ইটের সলিং রাস্তার উপর হতে কৌশলে আসামী (১) জাহাঙ্গীর হোসেন @ আল আমিন (৪০), (২) এনামুল ইসলাম (২৫) দের গ্রেফতার করেন। আসামীদের দখল হতে ০১(এক) টা ওয়ান শুটারগান, ০২(দুই) রাউন্ড কার্তুজ, ০২(দুই) টা খালি ম্যাগজিন উদ্ধার করেন।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যা মামলার বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র সন্ত্রাসী কার্যক্রমের জন্যে নিজেদের হেফাজতে রেখেছে মর্মে স্বীকার করে। আসামী জাহাঙ্গীর হোসেন @ আল আমিন এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, মাদকসহ ০৬টা মামলা রয়েছে। 

অস্ত্র উদ্ধার সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-১৭, তাং- ০৯/০১/২৩ খ্রিঃ, ধারা- The Arms Act u/s 19-A রুজু হয়েছে। 

গ্রেফতারকৃত আসামীর তথ্যঃ

(১) জাহাঙ্গীর হোসেন @ আল আমিন (৪০), পিতামৃত- সেকেন্দার শেখ, সাং- রঘুনাথপুর, থানা- নাজিরপুর, জেলা- পিরোজপুর, এ/পিঃ সাং- ধান্যহাড়িয়া, থানা- মহেষপুর, জেলা- ঝিনাইদহ। (২) এনামুল ইসলাম (২৫), পিতা- ইদ্রিস বিশ্বাস, সাং- বেড়বিন্নি, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ। উদ্ধারকৃত আলামতঃ

(১) ০১ (এক) টা সচল পুরাতন সোনালী রংয়ের লোহার তৈরি ওয়ান শুটারগান।(২) ০২ (দুই) রাউন্ড কার্তুজ।(৩) ০২ (দুই) টা খালি ম্যাগজিন।

"বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ"

Post a Comment

Previous Post Next Post