#https://www.youtube.com/@mntvjashore3078

নলছিটিতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

 নলছিটিতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ



মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শিশুর মা বাদী হয়ে  থানায় একটি এজাহার দায়ের করেছেন। এদিকে থানায় অভিযোগের পর অভিযান চালিয়ে রাজু মৃধা (৩০) নামে এক যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ। রাজু উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া গ্রামের সুলতান মৃধার ছেলে


মামলার বিবরণে জানা যায়,গত সোমবার বিকেলে তার খালাতো ভাইয়ের সাথে খেলতে ছিল শিশুটি। এসময় রাজু শিশুর সাথে খেলতে থাকা খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠায় এবং সেই সুযোগে শিশুটিকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখায়। শিশুটিকে আরও ভিডিও ও টাকা দেওয়ার কথা বলে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষন করে। পরবর্তীতে শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রাজু মৃধা টের পেয়ে শিশুটিকে ৫ টাকা দিয়ে দ্রুত পালিয়ে যায়।


এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি  থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ধর্ষণের অভিযোগে এক আসামিকে আটক করা হয়েছে, তিনি থানা হেফাজতে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post