#https://www.youtube.com/@mntvjashore3078

রৌমারীতে মহান বিজয় দিবস পালন

 রৌমারীতে মহান বিজয় দিবস পালন



লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

আজ ১৬ই ডিসেম্বর শুক্রবার মহান বিজয় দিবস । কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে । লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় এ দিনটি উৎসাহ , উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুসজ্জিত মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়

আনুষ্ঠানিক ভাবে সকল প্রস্তুতি শেষে সকাল ৯ ঘটিকায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আলহাজ্ব মোঃ জাকির হোসেন এমপি,  উপজেলা নির্বাহী অফিসার পূবন আকতার'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা কৃষি অফিসার কাইয়ুম চৌধুরী প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post