#https://www.youtube.com/@mntvjashore3078

কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

 কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন



লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ


নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহি কেন্দুয়া প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার বিকালে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,লেখক ও আমাদের সময় পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি রাখাল বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল,সহসভাপতি সুনীল পোদ্দার।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএমএফ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলাল, মানব কন্ঠ পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি রোকন উদ্দিন ও দৈনিক ইকরা প্রতিদিনের কেন্দুয়া প্রতিনিধি লাভলী আক্তার প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post