রৌমারীতে অবৈধ ড্রেজার চালুর আশ্বাসের সংবাদ প্রকাশ করারজের
সাংবাদিকের নামে কারণ দর্শানোর নোটিশ দিলেন
উপজেলা চেয়ারম্যান
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
অবৈধ ড্রেজার চালু করার আশ্বাস দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী এই শিরোনামে
সংবাদটি প্রকাশিত হওয়ায় ক্ষিপ্তহয়ে সাংবাবিকের নামে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রৌমারী
উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী
উপজেলা শাখা অফিস উপজেলা পিয়নের মাধ্যমে এ নোটিশ জারি করেন তিনি। যার স্মারক নং
০৫.৪৭.৪৯.৭৯.০০০.০০৩.০০১.২০২২-২১ তারিখ: ২১-১২-২০২২। তিনি কারণ দর্শানোর নোটিশে এ
প্রতিনিধিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের অফিস কক্ষে উপযুক্ত
প্রমানাদি সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। অন্যথায় কেন
আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপতা আইনে মাধ্যমে ব্যাবস্থাগ্রহন করা হবে না। তার এহনো
কর্মকান্ডে রৌমারী সাংবাদিক সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝর উঠেছে। এদিকে
চেয়ারম্যানের কারণ দর্শানোর নোটিশের প্রতি তীব্র নিন্দাজ্ঞাপন করছেন সাংবাদিক মহল।
