#https://www.youtube.com/@mntvjashore3078

নগর নিরাপত্তায় আরএমপি'র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন মাননীয় রাসিক মেয়র

 নগর নিরাপত্তায় আরএমপি'র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন মাননীয় রাসিক মেয়র



আবুল হাশেম 

রাজশাহী ব‍্যুরোচীফঃ



   বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা  এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় আজ মঙ্গলবার দুপুর ২টায় মহানগরীর সিএন্ডবির মোড়ে আরএমপি’র নির্মানাধীন সদরদপ্তরে অবস্থিত আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার (সিসি টিভি) ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আরএমপি'র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রাজশাহী মেট্রোপলিপটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক ।


মাননীয় রাসিক মেয়র মহোদয় নগরীর নিরাপত্তায় ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ কমিশনার মহোদয়ের এ সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।

Post a Comment

Previous Post Next Post