#https://www.youtube.com/@mntvjashore3078

রৌমারীতে নমুনা শস্য কর্তন

 রৌমারীতে নমুনা শস্য কর্তন                  

     


                                     লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:    

                                             কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার  গাইনজা ধানের ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। রৌমারী উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার সকাল ১০ টার দিকে রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়ন বাগুয়ার চর গ্রামের আমির হোসেনের জমিতে  গাইনজা জাতের ধান কাটা উদ্বোধন করা হয়। 

                                           বন্দবেড় ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য শফিকুল ইসলামের  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফয়সাল আরাফাত।                        

                                           বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন S,A,P,P,O বাবুল আক্তার, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রউফ, উপ-সহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার  সংশ্লিষ্ট ব্লক মাসউদা পারভীন, কৃষক আমির হোসেন, সিদ্দিক আলী, আমজাদ হোসেন, রাজু আহমেদ, জাকির হোসেন, মামুন আহমেদ, আরিফুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post