পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপহার পেয়ে হাসি ফুঠলো জাহেদার মুখে।
আবুল হাশেম , রাজশাহী বিভাগীয় প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম।গনমানুষের প্রান প্রিয় নেতা তিনি। তিনি বাঘা -চারঘাট ৬ আসনের এমপি। তার দেওয়া উপহার পেলেন বাঘা উপজেলার জাহেদা বেগম।
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জৌতকাদিরপুর গ্রামের শাহজামালের স্ত্রী জাহেদা বেগম।তিনি জীবিকার জোগান দিতে পুরুষের ন্যায় দীর্ঘ ৫ বছর ধরে ভ্যান চালিয়ে আসছেন।
তিনি সহ তাঁর ব্যাটারি চালিত ভ্যানগাড়ীটিকে বাঘা উপজেলার বিভিন্ন রাস্তায় যাত্রী নিয়ে ভাড়ায় চলাচল করতে দেখা যায়। খোঁজ খবর নিয়ে জানা যায়, জাহেদা বেগমের উপার্জনের একমাত্র মাধ্যম অটো ভ্যান গাড়ীটির বেশ কিছুদিন যাবৎ ব্যাটারি নষ্ট হয়ে পড়ে থাকায়, চরম দূশ্চিন্তায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন জাহেদা বেগম।
এই বিষয়টি পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সামিউল আলম নয়ন সরকার কে জানালে, তিনি মন্ত্রী মহাদয়কে এই বিষয়ে অবগত করেন। সোমাবার সন্ধ্যায় তার পাঠানো নগদ অর্থ ৩২ হাজার টাকা তুলে দেওয়া হয় জাহেদা বেগম এর হাতে।যাতে তিনি তার অটো ভ্যানগাড়ীটির আবার নতুন ব্যাটারি ক্রয় করতে পারে।
উক্ত সময় উপস্থিত ছিলেন,পাকুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মজিবুর রহমান,সাবেক যুব নেতা সুজন আলী,রফিকুল ইসলাম , হাফেজ এনামুল হক,আসাদুল ইসলামসহ অনেকেই।
