উল্লাপাড়ায় ট্যাংলড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২ জন
মোঃ মাসুম হোসেন অন্ত, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভাইয়ের বিয়ের কেনা কাটা শেষ করে বাড়ি ফেরার সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চৌকিদহ সড়ক সেতুর পাশে তেলবাহী লড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ইনজামুল হক (২৩) ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন মোটরসাইকেলের পর দুই আরোহী নাইম হোসেন (১৮) ও সিয়াম (২০)। ঘটনাটি ঘটেছে আজ দুপুর ২ টার সময়। ইনজামুল ও তার অপর দুই কাজিনকে নিয়ে উল্লাপাড়া বাজার থেকে বিয়ের সরঞ্জাম ক্রয় করে তার গ্রামের বাড়ি বড়হর ইউনিয়নের পেচরপাড়া গ্রামে যাচ্ছিল। পথমধ্যে এই ঘটনা ঘটে।
আহতদেরকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইনজামুল উল্লাপাড়া উপজেলা পেচরপাড়া গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে। তিনি এবছর সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, ঘটনার সময় ইনজামুল, নাইম ও সিয়ামকে মোটরসাইকেলে নিয়ে উল্লাপাড়া থেকে একটি বিয়ে অনুষ্ঠানের কেনা কাটা করে বাড়ি ফিরছিলেন। এসময় সিরাজগঞ্জ রোড থেকে বাঘাবাড়িগামী একটি তেলবাহী লড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ইনজামুল।
অপর আরোহী দুইজনকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইনজামুলের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক লড়িটি আটক করেছে। দুর্ঘটনার সময় লড়ির চালক পালিয়ে যায়।।
