#https://www.youtube.com/@mntvjashore3078

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত-pen voice

 খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত 





শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় ট্রাকের ধাক্কায় সহকারি পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবিরের বডিগার্ড মোঃ মুসাব্বির হোসেন নিহত হয়েছেন। আজ সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে নিহত মুসাব্বির তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মিনাক্ষী সিনেমা হলের সামনে এসে পৌঁছান। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কায় দেয়। মুসাব্বির রাস্তার ওপর পড়ে যান। ট্রাকের একটি চাকা তার শরীরের ওপর উঠে যায় এবং তাকে টানতে টানতে ঘটনাস্থল থেকে ৭ গজ দুরে নিয়ে যায়। সকালে মুসাব্বির ফায়ারিংয়ের জন্য ডাকাতিয়ার বিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার আলম শেখকে আটক করা হয়েছে। তবে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post