যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মনিরামপুর উপজেলা আ.লীগ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে যশোরের প্রধান-প্রধান সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্যের পুত্র সুপ্রিয় ভট্টাচার্য শুভ, মনিরামপুর উপজেলা আ.লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাবু অজিত কুমার ঘোষ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস, এম নজরুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ ইকরামুল কাবির, মোঃ ইকবাল হোসেন, সবুজ হোসেন, সিরাজুল ইসলাম, সাকাত হোসেন, মহিলা ইউপি সদস্য রওনারা রশিদ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বাবর আলী বাবু, জি,এইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান, শিক্ষক পলাশ, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, জুয়েল রানা, জাহাঙ্গীর হোসেন, ডা. এস এম আজাদ, সজল, বাবু, আশিক, জহুরুল, বিল্লাল, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা, মিজানুর রহমান, আব্দুস সালাম, বাপ্পি, রনিসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
