#https://www.youtube.com/@mntvjashore3078

কেন্দুয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত

 কেন্দুয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত 



 লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পৌরসভার সাউদপাড়া গ্রামে নারী নেত্রী কল্যানী হাসানের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১৫ নভেম্বর দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন  কেন্দুয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার রহিমা আক্তার,উপজেলা যুব মহিলালীগের সভাপতি কল্যানী হাসান ও গ্রামের মহিলারা।


বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যানী হাসান।

মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার তার বক্তব্যে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক,জঙ্গী ও নাশকতা প্রতিরোধ বিষয়ে সচেনতা মূলক বক্তব্য রাখেন।

Post a Comment

Previous Post Next Post