নেত্রকোনায় বাউল শিল্পীদের নিয়ে লোকজ মেলার আয়োজন
লাভলী আক্তার, কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনায় ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ লোকসাহিত্য গবেষণা একাডেমি ও সাংস্কৃতিক ফোরামের শিল্পীদে যাচাই বাছাই কার্যক্রম চলছে।তারই ধারাবাহিকতায় ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ লোকসাহিত্য গবেষণা একাডেমি সাংস্কৃতিক ফোরামের লোকজ মেলায় অংশ গ্রহন কারি শিল্পীদে যাচাই বাছাই, গত শনিবার রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের বাউল শিল্পীদের যাচাই বাছাই করা হল রামপুর বাজারের শিকর কোচিং সেন্টারে। উল্লেখ্য আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিশাল লোকজ মেলা অনুষ্ঠিত হবে। নেত্রকোনা জেলায় ৮৬টি ইউনিয়নের অবহেলিত শিল্পীদের খুজে বের করে আনার জন্য প্রতি উপজেলায় এ যাচাই বাচাই পর্ব চলছে।এতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ফোরামের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক, গীতি কার আবুল বাসার তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কেটাঘরির শিল্পীরা।
