#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে ৫৫০ হাত লম্বা পতাকা উড়ালো ব্রাজিল সমর্থকেরা

 মনিরামপুরে ৫৫০ হাত লম্বা পতাকা উড়ালো ব্রাজিল সমর্থকেরা



স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যশোরের মনিরামপুরে ৫৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছে ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। গত ১২ নভেম্বর (শনিবার) সকালে  উপজেলার মকমতলা খানপুর গ্রামের স্থানীয় যুবকেরা বাজার সংলগ্ন সড়কে এ পতাকা প্রদর্শন করে। পতাকাটি প্রদর্শনের সময় ব্রাজিল সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। 


স্থানীয়রা বলছে, কিছুদিন পর শুরু হতে যাচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপ সে কারণে নিজেদের পছন্দের দল ব্রাজিলের এই লম্বা পতাকা নিজেদের উদ্যোগে খরচে তৈরি করেছেন তারা। অসংখ্য সমর্থকেরা দলটিকে ভালোবেসে ৫৫০ হাত লম্বা এ পতাকাটি তৈরি করেছেন। 


এ সম্পর্কে ব্রাজিলের সমর্থক আবু হুরায়রা (২০) বলেন, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করা হয়েছে। আমরা ব্রাজিল ছাড়া কোন টিমকে বুঝিনা ব্রাজিল ৫ বার বিশ্বকাপ নিয়েছে এবারও তারা কাতার বিশ্বকাপটি নিবে এটা আমার বিশ্বাস।


আরেক ব্রাজিল সমর্থক মোঃ ফরহাদ হোসেন (২৫) বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে আমি ব্রাজিল দলের ভক্ত। এবারের বিশ্বকাপে তাদের দল চ্যাম্পিয়ন হবে বলে মনে করছি। প্রিয় টিমের প্রতি ভালোবাসাই আমরা এই পতাকাটি তৈরি করেছি। খেলাধুলা একটা বিনোদন আমরা ব্রাজিল সাপোর্ট করবো বলে যে অন্যটিমকে ছোট করে কথা বলবো এটা কখনো উচিত নয় আমরা সকলে পাশাপাশি থেকে কাতার বিশ্বকাপটি শেষ করতে চায়।  


দুয়ারে কড়া নাড়ানো বিশ্বকাপ ঘিরে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের। চার বছর পরপর হওয়া এই ফুটবল উন্মাদনায় মাতে পুরো বিশ্ব। এবারের কাতার বিশ্বকাপেও তার কমতি নেই দর্শকদের মাঝে। ইতোমধ্যে লাখো দর্শকের সমাগম ঘটেছে আরবের দেশটিতে। তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগও। নজিরবিহীন বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার পসরা সাজিয়ে এবারের বিশ্বকাপ শুরু করতে প্রস্তুত কাতার সরকার। ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১২ লাখের বেশি ভক্ত কাতারে আসবেন ফুটবল মঞ্চ উপভোগ করতে।

Post a Comment

Previous Post Next Post