#https://www.youtube.com/@mntvjashore3078

কেন্দুয়ায় মহিলা আ.লীগের সভাপতিকে বহিষ্কার

কেন্দুয়ায় মহিলা আ.লীগের সভাপতিকে  বহিষ্কার  

লাভলীআক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৬নং সান্দিকোনা ইউনিয়নের মহিলা আ.লীগের সভাপতিকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দুয়া উপজেলা মহিলা আ.লীগ। গতকাল রোববার (২০নভেম্বর) উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মারফত জানা যায় সৈয়দা নাছিমা আক্তারের সাংগঠনিক পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার ২০ নভেম্বর হতে সকল সাংগঠনিক কর্মকাণ্ড হতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মিনা আক্তার জানান-  সৈয়দা নাছিমা আক্তার শুধু মহিলা লীগের নয় আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই উপর মহলের নির্দেশ মোতাবেক নাছিমা আক্তারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 
সাধারণ সম্পাদক সুলতানা পারভিন পপি জানান- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেল। দলীয় পদ ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করে নিজের স্বার্থ হাসিল করবে আ.লীগ কখনো তা মেনে নিবে না তাই উর্ধতন নেতৃবৃন্দের নির্দেশক্রমে নাছিমা আক্তারকে দলীয় সকল কর্মকান্ড থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

সদ্য বহিষ্কৃত নেত্রী সৈয়দা নাছিমা আক্তার জানান- যতটুকু জানি আমার দ্বারা সাংগঠনিক পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি কখনো ক্ষুণ্ণ হয়নি। তারপরেও দলের প্রতি শ্রদ্ধাশীল। দলের প্রতি আস্থা রয়েছে তাদের যে কোন সিদ্ধান্ত মাতা পেতে নেব।

Post a Comment

Previous Post Next Post