#https://www.youtube.com/@mntvjashore3078

নেত্রকোনা ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির সম্মেলন অনুষ্ঠিত

 নেত্রকোনা ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির সম্মেলন অনুষ্ঠিত 



লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ


১৯ নভেম্বর শনিবার  ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি সাংস্কৃতিক ফোরামের নেত্রকোণা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

নির্বাচনের মাধ্যমে জেলা কমিটি গঠনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছিল। ২ নভেম্বর তফসিল ঘোষণা হয় এবং ১৪ তারিখ ছিল মনোনয়ন জমা দেবার শেষ দিন।


২১ টি পদের বিপরীতে ২১ টি আবেদন পড়ায় ভোট গ্রহণ করতে হয়নি। সরাসরি নির্বাচিত হয়ে যান প্রত্যেক প্রার্থী।  আজ ১৯ নভেম্বর  ছিল আনুষ্ঠানিক ঘোষণা। 


নেত্রকোণার সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র, ভাষা মহান সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত বরেণ্য সাহিত্যক খালেকদাদ চৌধুরীর নামে কলেজের একটি কক্ষ নামকরণ করা হয়।


৮৬ টি ইউনিয়নে প্রচারণার জন্য পোস্টার লিফলেট  প্রত্যেক উপজেলা কমিটির সভাপতি/সম্পাদকের কাছে প্রদান করা হয়। ব্যাপক প্রচারণার মাধ্যমে মেলা আয়োজনের সংবাদটি আমরা পৌঁছে দিতে চাই সকলের কাছে।


প্রাণবন্ত আলোচনা ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সম্মেলনের সুন্দর সমাপ্তি ঘটে। 


বক্তৃতারা আগামী দিনে সংগঠনকে চাঙ্গা করার জন্য নতুন কমিটির সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। 

নতুন কমিটির সভাপতি এ এম আতিকুর রহমান বাবুল সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম জুয়েল নির্বাচিত হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post