#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা জনসাধারণকে প্রতারণার দায়ের কারণে জরিমানা করলো র‍্যাব - ৬

 যশোরে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা জনসাধারণকে প্রতারণার দায়ের কারণে জরিমানা করলো  র‍্যাব - ৬




মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার


যশোরে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা জনসাধারণকে প্রতারিত করে TIANSHI (BD) COM.LTD কোম্পানির বিভিন্ন খাদ্যপণ্য ঔষধ হিসেবে বিক্রয় এবং এর আড়ালে এমএলএম ব্যবসার অপরাধে যশোর সদরের কনশাস ট্রেডার্স এর মালিক ও সহযোগীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব-৬, যশোর এর ভ্রাম্যমাণ আদালত। 

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর এর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আরএনরোড সংলগ্ন পন্ডিত পুকুর জামে মসজিদ এলাকায় অবস্থিত কনশাস ট্রেডার্স এর মালিক 3D HUMAN DISEASE PREDICTION SYSTYM নামক ভূয়া মেশিন দ্বারা জনসাধারণের সকল রোগ নির্ণয় করা হয় বলে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা জনসাধারণকে প্রতারিত করে TIANSHI (BD) COM.LTD কোম্পানির বিভিন্ন খাদ্যপণ্য ঔষধ হিসেবে বিক্রয় এবং এর আড়ালে এমএলএম ব্যবসা করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুর ২ টায় র‍্যাব-৬,সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার, এএসপি, মোঃ নাজমুল হক, ও মোঃ ওয়ালিদ বিন হাবিব, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর এর সমন্বয়ে একটি আভিযানিক দল উল্লেখিত কোম্পানি’তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কোম্পানির মালিক মুহাম্মদ আব্দুর রহিম খান ও সহযোগী মোঃ আঃ গফুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেন।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post