দীর্ঘদিন নেতাদের দ্বারে ঘুরেও মিলছে না সঠিক বিচার
আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
দীর্ঘদিন ধরে স্থানীয় চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন নেতাদের দারে দারে ঘুরে সঠিক বিচার না পেয়ে প্রতারক মৌলভী শাহাদাত দপ্তরীকে তুলে আনলেন ভুক্তুভোগী তাসলিমা বেগম।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মনিরামপুর থানার সাব ইন্সপেক্টর আব্দুস সবুর সহ সঙ্গীয় ফোর্স।
ঘটনার বিস্তারিত শুনে বিষয়টি দ্রুত মিমাংসার জন্য স্থানীয় ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু কে ফোন করে বলেন সাব ইন্সপেক্টর আব্দুস সবুর।
সাব ইন্সপেক্টর আব্দুস সবুর আরো বলেন বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধান করতে ব্যর্থ হলে পরবর্তীতে থানায় দু'পক্ষের লোক নিয়ে বসাবসি করে মিমাংসা করা হবে।
