#https://www.youtube.com/@mntvjashore3078

সিংড়ায় প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মূর্তি বিক্রি, গ্রেফতার-৭

 সিংড়ায় প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মূর্তি বিক্রি, গ্রেফতার-৭



বিশেষ প্রতিনিধিঃ

আলিফ বিন রেজা 

নাটোরের সিংড়ায় প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মূর্তি বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাত পৌনে ৯টায় উপজেলার পিপলশন দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।


র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, পিপলশন দড়িপাড়া গ্রামের মোঃ মন্টু (৪০), মোঃ মুকুল (৪৪), মোঃ শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মোঃ জাহিদুল ইসলাম (৫৫) মোঃ রজিম আহম্মেদ(২২) এবং বগুড়ার শেরপুর থানার লাঙ্গল মোড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন (৩৮)। এসময় প্রতারক চক্রের ৪ সদস্য পালিয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post