কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণ
লাভলীআক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার ১১নভেম্বর বিকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিনার (ভুমি) রাজিব হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ এম মাসুদ সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা,সাধারন সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী হোসেন পিপিএম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান,মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রেরিত বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মার্ট কার্ড১৬৩জন ও সার্টিফিকেট ১৩০জনকে প্রদান করা হয়।
এই স্মার্ট কার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধারা সব সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মুক্তিযোদ্ধারা জাতির বিবেক।নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আহবান জানান।
