#https://www.youtube.com/@mntvjashore3078

আন্তর্জাতিক কুখ্যাত প্রতারক রুহুল আমিন মন্টু র‍্যাব-৬ এর হাতে আটক

 আন্তর্জাতিক কুখ্যাত প্রতারক রুহুল আমিন মন্টু র‍্যাব-৬ এর হাতে আটক



স্টাফ রিপোর্টারঃ

এএস আই গোলাম রসুলের প্রত্যক্ষ সহযোগিতায় খুলনা র‍্যাব-৬ এর সফল অভিযানে গ্রেপ্তার হলেন প্রতারনার ৬ মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি এস এম রুহুল আমিন মন্টু । 

তিনি  যশোর মণিরামপুর উপজেলার হানুয়ার বটতলা গ্রামের আবুল কালাম সরদারের ছেলে।বিভিন্ন চেক ষ্টাম্প ও পরিক্ষার পাশ করানো, চাকুরি দেওয়া জালিয়াতির মাধ্যমে মানুষদের কাছ থেকে হাতিয়ে নেওয়া তার লক্ষ ও উদ্দেশ্য ছিলো। প্রতারনা মামলায় বিজ্ঞ আদালতের ৭টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি এস এম রুহুল আমিন  মন্টু। তিনি খুলনা গল্লামারী মোড়ের জান্নাস ফার্মাস এর স্বত্বাধিকারী মন্টু তার  নিজ শপিংমল থেকে শনিবার দিবাগত রাতে র‍্যাব-৬ এর হাতে গ্রেফতার হন। জানা যায় তিনি বহু মানুষকে প্রতারনার ফাঁদে ফেলে লক্ষকোটি টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করেছেন। তিনি দীর্ঘদিন ছদ্দবেশে  পলাতক থেকে একাধিক বিয়ে করে খুলনা শহরে ব্যাবসা করে যাচ্ছিলেন। গতকাল (১১-১১-২২) তারিখে র‍্যাব খুলনা থেকে গ্রেপ্তার করে মনিরামপুর থানা হাজতে প্রেরন করে।

Post a Comment

Previous Post Next Post