আহত নেতাকর্মীদের পাশে বিএনপি,মনিরামপুরে রুহুল কবির রিজভী।
এস এম তাজাম্মুলঃ
বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে যাওয়ার সময় সন্ত্রাসীদের হামলায় আহত মনিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিতে সরে জমিনে আজ ২৫শে অক্টোঃ মনিরামপুরে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল-কবির-রিজভী।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,গন মানুষের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক খুলনা বিভাগীয় সমাবেশে যোগদানে করার পথে ফুলতলা বাজারে সন্ত্রাসী কতৃক আতর্কিত আক্রমনে আহত নেতাকর্মীদের খবরা খবর নিতে আমি বিএনপির পক্ষ থেকে এখানে এসেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম,সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন।
এসময় আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, যশোর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর সহ জেলা বিএনপি এবং মনিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
