#https://www.youtube.com/@mntvjashore3078

২ মাস আগে বিয়ে, বাবার বাড়িতে তরুণীর আত্মহত্যা-PEN VOICE

 ২ মাস আগে বিয়ে, বাবার বাড়িতে তরুণীর আত্মহত্যা



মনিরামপুর প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে সোনিয়া খাতুন (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর লাউড়ি গ্রামে বাবার বাড়িতে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আজ রাত ৯টার দিকে থানা পুলিশ সোনিয়ার লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

সোনিয়া ওই গ্রামের হারুন অর রশিদের মেয়ে।

নিজের অমতে জোর করে বিয়ে দেওয়ায় সোনিয়া আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোনিয়ার চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ২ মাস আগে উপজেলার তাহেরপুর এলাকার জনৈক আবু রাসেল জিয়ার সাথে সোনিয়ার বিয়ে হয়। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাসেলের সাথে বিয়েতে সোনিয়ার অমত ছিল। তারপরও বাবা-মা তাঁকে জোর করে বিয়ে দেন। এসব নিয়ে আজ দুপুরে বাবা-মার সাথে মেয়ের কথা কাটাকাটি হয়।

সরেজমিনে সোনিয়ার বাবা হারুন অর রশিদ বলেন, ৮-১০ দিন আগে মেয়ে আমার বাড়িতে আসে। 

আজ দুপুরে গোসল করে ও নিজের ঘরে ঘুমাতে যায়। বিকেলে জাগাতে গিয়ে দেখি ফ্যানের সাথে মেয়ের লাশ ঝুলে আছে।

হারুন অর রশিদ আরো বলেন, দু পরিবারের মধ্যে দেখাশোনায় বিয়ে হয়েছে। আমার বাড়ি আসার পর জামাইয়ের সাথে মোবাইল ফোনে মেয়ের কথা হতো।

মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ২ মাস আগে মেয়েটির বিয়ে হয়েছে। পারিবারিক অশান্তিতে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশ মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

Post a Comment

Previous Post Next Post