যশোরে এক প্রবাসীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ
যশোর প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপায় এক প্রবাসীর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা দাবি করেছে মো.মারুফ হাসান তোতা। দাবিকৃত টাকার পরিমান কম-বেশি হওয়ায় ওই প্রবাসীকে মারপিট করেছে তোতাসহ তার সাঙ্গ-পাঙ্গরা। এঘটনায় প্রবাসী মো. লালটু বাদী হয়ে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রবাসী মো. লালটু থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন এবং এ প্রতিনিধিকে জানিয়েছেন- আমার স্ত্রী মোছাঃ লাবণী বেগম (৩৫), গত ২৯ সেপ্টেম্বর আমার বাড়ি থেকে চলে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে কোথাও তাকে পাইনি। পরদিন ৩০ সেপ্টেম্বর উপজেলার এনায়েতপুর গ্রামের ওহাবের ছেলে মো.মারুফ হাসান তোতা ফোন করে আমাকে বলে ৫ লক্ষ টাকা দিলে আপনার স্ত্রীকে ফেরত দেবো। এক পর্যায় মান-সম্মানের ভয়ে আমি টাকা দিতে রাজি হই। কিন্তু টাকার পরিমান কম-বেশি হওয়ায় তোতা আমার সাথে ঝগড়া-বিবাদ করে এবং বিভিন্ন ভয়ভীতি প্রদান করতে থাকে। গত বুধবার (১২ অক্টোবর-২০২২) রাত ৯টার দিকে আমি ঝাঁপা বাজারে একটি জুতার দোকানে বসে ছিলাম। এসময় পূর্বের ঘটনার জেরধরে তোতা ও তার সাঙ্গ-পাঙ্গরা এসে আমার জামার কলার ধরে টেনে হেচড়ে বাইরে এনে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে ফোলা জখম করে। এসময় স্থানীয়রা তাদের কাছ থেকে আমাকে উদ্ধার করে। এসময় তোতা আমাকে খুন, জখম করাসহ বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়। এঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. লালটু বাদী হয়ে এনায়েতপুর গ্রামের ওহাবের ছেলে মো.মারুফ হাসান তোতা (৩৫), মো. আজহারুল (৪৫), মান্নানের ছেলে আবু সাইদ (৩৫) এদের নামে গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর-২০২২) মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
বর্তমানে অভিযোগটি আইনি প্রক্রিয়ায় রয়েছেন বলে জানাগেছে।
