#https://www.youtube.com/@mntvjashore3078

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না- খুলনায় মির্জা ফখরুল-PEN VOICE

 তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না- খুলনায় মির্জা ফখরুল 





শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না। তাই আগামী জাতীয় নির্বাচন ঘিরে শেখ হাসিনার সরকার নতুন পাঁয়তারা শুরু করেছে।


আজ শনিবার (২২ অক্টোবর) খুলনা নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।


এ সময় তিনি আরও বলেন, তারা জোর করে ক্ষামতায় থাকতে চায়। তারা জানগণকে বঞ্চিত করে বিনা ভোটে ক্ষামতায় টিকে থাকতে চায়।


মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না। আর এজন্য শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক ক্ষতি করেছেন, ভালো অর্জনগুলো ধ্বংস করে দিয়েছেন। মেগাপ্রকল্পের নামে মেগা লুট করেছেন। শেয়ার বাজার লুট করেছেন। ব্যাংকিং ব্যবস্থাকে লুট করে পাচার করেছেন। বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করেছেন।অনেক করেছেন আর নয়।এবার পদত্যাগ করুন।


খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের অংশ হিসেবে খুলনায় বিএনপির এ বিভাগীয় গণসমাবেশ।

গণ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও এড, নিতাই রায় চৌধুরী। 

গণ সমাবেশ দুপুর দুইটা শুরুর কথা থাকলেও দেড় ঘন্টা আগে শুরু হয়।

Post a Comment

Previous Post Next Post