#https://www.youtube.com/@mntvjashore3078

খুলনার পাইকগাছায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু- pen voice

 খুলনার পাইকগাছায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু 





শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলায় পা‌নি‌তে প‌ড়ে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় প‌রিবা‌রের শো‌কের মাতাম চল‌ছে।


জানা গে‌ছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়েরাবাদ গ্রামের আশরাফুল মোল্লার শিশু পুত্র সিয়াম (০৩) শুক্রবার সকাল ৮টার দিকে বা‌ড়ি‌তে খেলা কর‌ছিল। এ সময় উঠানে বসে সিয়া‌মের মা মাছ কাট‌ছিল। ছেলেকে হঠাৎ না দেখতে পে‌য়ে খুঁজতে ‌গি‌য়ে দেখে ছেলে পুকুরের প‌ানি‌তে হাবুডুবু খাচ্ছে। ‌সিয়া‌মের মা‌য়ের ডাক চিৎকা‌রে স্থানীয় লোকজন এ‌সে তা‌কে মারাত্মক অসুস্থ অবস্থায় পুকুর থে‌কে উপ‌রে তুলে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ  ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মোঃ জিয়াউর রহমান জানি‌য়ে‌ছেন।

Post a Comment

Previous Post Next Post