#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে চাঞ্চল্যকর হীরা বেগম হত্যাকান্ডের মূল আসামী গ্রেপ্তার

 মনিরামপুরে চাঞ্চল্যকর  হীরা বেগম হত্যাকান্ডের মূল আসামী গ্রেপ্তার



স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ মনিরামপুরে চাঞ্চল্যকর হীরা বেগম হত্যাকান্ডের মূল আসামী স্বামী ইসলাম গাজীকে (৩৬) গ্রেপ্তার করেছে যশোর র্র্যাব-৬। গত (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৪.১০ মিনিটে যশোর সদর বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


তথ্য সূত্রে জানাযায়, গত ৫ অক্টোবর (বুধবার) রাত আনুমানিক ৯ ঘটিকায় মনিরামপুর উপজেলার জয়নগর ইটভাটার পাশের একটি কলা বাগানে কে বা কারা হীরা বেগমকে (২৮) চাকু দিয়ে হত্যা করে পালিয়ে গেলে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ও সিপিসি-৩, র্র্যাব-৬ ঘটনা স্থানে পৌঁছে ভিকটিমের নাম ঠিকানা সনাক্ত করে এবং হত্যাকারী/হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন।


এ সময় আসামীকে জিজ্ঞাসাবাদে র্র্যাব বলেন, আসামী ইসলাম গাজী ভিকটিম হীরা বেগমের ৩য় স্বামী ও মশ্চিমনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার। গত কয়েকদিন পূর্বে তাদের ডিভোর্স হলে ভিকটিম হীরা বেগম আবারও ইসলাম গাজীকে বিয়ে করতে রাজি হয়ে মনিরামপুর আসেন। ওইদিন রাতে দুজনের সম্মতিতে মোটরসাইকেল যোগে ভিকটিম হীরা বেগমের বাবার বাড়ি যাওয়ার পথিমধ্যে পারিবারিক দ্বন্দের কারণে উপরে উল্লেখিত স্থানে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে মনিরামপুর থানার নিকট হস্তান্তর করা হবে।

Post a Comment

Previous Post Next Post