ঝাঁপায় এক রাতে দুটি ট্রান্সফরমার চুরি
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপায় এক রাতে দুইটি চাষ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনাটি গত সোমবার (২৪ অক্টোবর-২০২২) উপজেলার ঝাঁপা দাড়িয়াপাড়া ও সরদারপাড়া গ্রামে ঘটেছে বলে জানাগেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়- উল্লেখিত গ্রামের মো. রিপন হোসেনের একটি এবং আবু তালেব দাড়িয়ার একটি ট্রান্সফরমার সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি হয়। ট্রান্সফরমার দুটি খুটিতে ছিলো এবং মাঠের চাষ কাজে ব্যবহৃত হতো বলে জানাগেছে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. আবু মুছার কাছে জানতে চাইলে, তিনি বলেন- ট্রান্সফরমার চুরি হয়েছে এটা শুনেছি। এরপর কি হয়েছে তা জানিনা।
স্থানীয় চাষিরা জানিয়েছেন- ট্রান্সফরমার দুটি চুরি হওয়ার আমাদের চাষ কাজ ব্যাহত হবে। আমরা (চাষিরা) ক্ষতিগ্রস্থ হবো। এলাকার সচেতন মহল বলেন,ঝাঁপা চারিদিকে বাওড়। বের হওয়ার পয়েন্ট ২/৩ টা।তার ভিতরে সব জায়গায় রাতে ডিউটি দেওয়া হয়।এবং একটি পুলিশ ক্যাম্প আছে,তাছাড়া বিভিন্ন পয়েন্টে আছে সিসি ক্যামেরা।এর ভিতর থেকে কারা চুরি করলো বিষয়টি খতিয়ে দেখলে হয়তো চোর ধরা সম্ভব।