মনিরামপুরে বিএনপির সদ্য প্রয়াত নেতার আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।
এস এম তাজাম্মুলঃ যশোরের মনিরামপুরে সদ্য প্রয়াত ইউনিয়ন বিএনপির সভাপতি ও ১৬নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুস সাদাত এর আত্বার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি।
আজ ২৬শে সেপ্টেম্বর বিকাল ৪টায় মনিরামপুর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন।
স্বল্প সময়ের আলোচনায় মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন,একজন নেতা ও স্বক্রিয় এক বিএনপির ব্যাক্তিত্ব হারিয়েছে মনিরামপুর বিএনপি,আরেকজন নাজমুস সাদাত মনিরামপুর বিএনপি পাবে কিনা আমি জানিনা,তার শূন্যতা থেকেই যাবে,মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা বিএনপির মো আবু মূসা,পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ খাইরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ আব্দুল হাই, মোঃ আজিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃআকতার খান,মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃনিস্তার ফারুক, যুবদলের মোঃ মুক্তার হোসেন,আব্বাস আলী,আয়ুব আলী,মাসুদ পারভেজ রুবেল,মোস্তাক হোসেন,কাজী ইমরান।
সেচ্চাসেবক দলের সিনিয়র নেতা মোঃ লাভলু হোসেন,তারেক জিয়া পরিষদের উপজেলা সহ-সভাপতি এস এম তাজাম্মুল,মোঃ খালিদ,ছাত্রদলের মোঃঅলিয়ার রহমান,মোঃইমরান হোসেন,কামরুজ্জামান,মোঃ জাকারিয়া,এনামুল,শুভ,রাকিবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য প্রয়াত নেতা মোঃনাজমুস সাদাতের ছোট ভাই মোঃ বদরুদ্দোজা হোসেন।
এ ছাড়াও থানা,পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
