#https://www.youtube.com/@mntvjashore3078

রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 





শাহিনুর রহমান,,,,



 শুক্রবার বিকেলে রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের (স্বেচ্ছাসেবী সংগঠন) দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে ও কুইজ প্রতিযোগিতা মাধ্যমে রাজগঞ্জ বঙ্গবন্ধু মুরাল চত্বরে পালিত হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রায়হান কবিরের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, ঐক্য বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান, রাজগঞ্জ মর্ডান ক্লিনিকের পরিচালক ইমরান হোসেন, ডাক্তার তুহিনুর রহমান, স্বেচ্ছাসেবক চন্দন বিশ্বাস। 

উল্লেখ্য, মনিরামপুর উপজেলার গরিব - অসহায় ও সব শ্রেণীর মানুষের জন্য জরুরি প্রয়োজনে এই সংগঠনের সাদস্যরা ফ্রি রক্তদান করেন এবং এলাকায় সুনামের সাথে তারা এই দায়িত্ব পালন করে সাধারণ মানুষের মধ্যে সুনাম কুড়িয়েছেন। অতিথিবৃন্দ এই সংগঠনের উত্তরোত্তর উন্নয়নের জন্য দোয়া ও শুভ কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post