#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুর প্রথম উপজেলার চেয়ারম্যান লুৎফর রহমানের ৩৫ তম মৃত্যুবার্ষিকী

 মনিরামপুর প্রথম উপজেলার চেয়ারম্যান লুৎফর রহমানের ৩৫ তম মৃত্যুবার্ষিকী



শাহিনুর রহমান,,,





আগামী কাল ১৩ ই সেপ্টম্বর ২০২২, মনিরামপুরের  জননন্দিত সাবেক প্রথম উপজেলার ও ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা,  মরহুম এস এম লুৎফর রহমানের ৩৫ তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে ৷

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে   রাজগঞ্জ ডিগ্রী কলেজ সকাল ৯ টা হতে, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে,হানুয়ার গ্রামে (বটতলা) এস এম লুৎফর রহমান কৃষি উন্নয়ন সমবায় সমিতি সহ বিভিন্ন সংগঠন মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এস এম লুৎফর রহমান উপজেলা চেয়ারম্যান থাকা কালীন সময় ১৯৮৭ সালে মনিরামপুরে পূর্ব অঞ্চলে ব্যাপক বন্যায় বানভাসি মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিজের গাড়িতে আনতে গিয়ে যশোর বকচরে  ১৩ ই সেপ্টেম্বর সড়ক দূঘর্টনায়  মৃত্যুবরন করেন ৷

Post a Comment

Previous Post Next Post