#https://www.youtube.com/@mntvjashore3078

ইসলামী যুব আন্দোলনের মনিরামপুর পৌর কমিটি গঠন, সভাপতি মামুন, সম্পাদক জমিরুল

 প্রেস বিজ্ঞপ্তি


ইসলামী যুব আন্দোলনের মনিরামপুর পৌর কমিটি গঠন, সভাপতি মামুন, সম্পাদক জমিরুল




ইসলামী যুব আন্দোলনের মনিরামপুর পৌর কমিটি গঠন করা হয়েছে।

২১ সেপ্টেম্বর বুধবার রাত আটটায় মনিরামপুর কারীমিয়া ক্যাটেড মাদ্রাসায় ইসলামী যুব আন্দোলনের মনিরামপুর পৌর কমিটি গঠন ও বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরনবী মিন্টু, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইমাদাদুল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন।


এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার আহসান হাবীব, মুফতী জুবায়ের আহমেদ সহ ইসলামী আন্দোলন যুব আন্দোলনের নেতাকর্মী বৃন্দ।

অনুষ্ঠানে সবার পরামর্শ ক্রমে ইসলামী যুব আন্দোলন মনিরামপুর পৌর কমিটির সভাপতি করা হয়  হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন,  সাধারণ সম্পাদক জমিরুল ইসলাম , সহসভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আবুল খায়ের, দপ্তর সম্পাদক মোঃ হুজায়ফা,অর্থ সম্পাদক মেহেদী হাসান,

প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রকাশনা সম্পাদক মোঃ কামরুজ্জামান, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান,যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মোঃ জসিম উদ্দীন খান , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হুরায়রা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তাজামুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ শামীম হোসেন, উপ সম্পাদক  মোঃ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান মুফতী জুবায়ের আহমেদ, দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম মনু।

Post a Comment

Previous Post Next Post