#https://www.youtube.com/@mntvjashore3078

নানা আয়োজনে রূপসা বার্তা অনলাইন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 রূপসা বার্তা অনলাইন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, র‍্যালী ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান





আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি। 


বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রূপসা বার্তা অনলাইন পত্রিকার সাফল‍্যের এক বছর পূর্তীতে কেক কাটা, আলোচনা সভা, র‍্যালী ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় রূপসা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক শিক্ষক ইফফাত সানিয়া ন্যান্সি সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন 

রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,

রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক 

আব্দুর রাজ্জাক শেখ, প্রেসক্লাবের  কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী,  সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ।

পত্রিকার নির্বাহী সম্পাদক নাহিদ জামানের পরিচালনায় বক্তৃতা করেন  রূপসা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা মোঃ নুসাইব বিন শহিদুল ফারাজি,রূপসা বার্তা পত্রিকার প্রকাশক মোঃ মোশাররফ শেখ ইশরাত,প্রেসক্লাবের সদস‍্য আজিজুল ইসলাম,পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মিলন মোল্লা,নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ আহমেদ,

নড়াইল জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধি মো: হাফিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর শেখ সহ নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post