খুলনার রূপসায় নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।
রূপসা প্রতিনিধিঃ রূপসায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পে আওতায় নারী উন্নয়ন ফোরামের সভা আজ ২৮ আগষ্ট সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
ফোরামের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন তুলির পরিচালনায় বক্তৃতা করেন ইউএনডিপির জেলা ফ্যাসিলেটেটর ইকবাল হোসেন,নারী উন্নয়ন ফোরাম নেত্রী রিনা পারভিন,স্বপ্না রানী পাল,লিপিকা রানী দাস,কানিজ ফাতেমা,হোসনেয়ারা পারভিন হেনা, বিনোদীনি পাল,নাজমা বেগম,রেশমা বেগম, শিরীন আক্তার,রাবেয়া সুলতানা, চয়নিকা খান, মাহমুদা বেগম,অপরাজিতা প্রকল্পের উপজেলা কোর্ডিনেটর আজিজুল হক প্রমূখ। এরপর কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাহী কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
