মনিরামপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে জনতার ঢল।ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেইঃ অমিত ইসলাম।
এস এম তাজাম্মুল,সমাবেশ থেকেঃ
দেশব্যাপি জ্বালানী তেল, বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, পুলিশ কর্তৃক ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনিরামপুর উপজেলা বিএনপি।
মনিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আজ(২২শে আগস্ঠ)বিকাল ৩টা থেকে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ শহীদ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা শাখার আহব্বায়ক অধ্যাপক নার্গিস বেগম,জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা শাখার সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবু,যশোর জেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক মোঃ দেলোয়ার হোসেন খোকন সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ মফিজুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক মোঃ আবু মুসা,যুগ্ন-আহব্বায়ক মোঃমিন্টু হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ খাইরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা মোঃআকতার খান,মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃনিস্তার ফারুক, যুবদলের মোঃ মুক্তার হোসেন,আব্বাস আলী,আয়ুব আলী,মাসুদ পারভেজ রুবেল,মোস্তাক হোসেন,কাজী ইমরান।
সেচ্চাসেবক দলের সিনিয়র নেতা মোঃ লাভলু হোসেন,তারেক জিয়া পরিষদের উপজেলা সভাপতি মোঃ আজিবর রহমান,সহ-সভাপতি এস এম তাজাম্মুল,মোঃ খালিদ,
ছাত্রদলের মোঃঅলিয়ার রহমান,মোঃইমরান হোসেন,কামরুজ্জামান,এনামুল,জাকারিয়া,আবু মুসা আল নাইম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি,ছাত্রদল,যুবদল,সেচ্চাসেবক দল,কৃষক দল সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর কোন বিকল্প নেই।
