#https://www.youtube.com/@mntvjashore3078

মণিরামপুরে নবাগত ইউএনও-কে কলম কথা'র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা -দৈনিক পেন ভয়েস

 মণিরামপুরে নবাগত ইউএনও-কে কলম কথা'র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা  




 যশোরের মণিরামপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কবির হোসেন'কে জনপ্রিয় অনলাইন পত্রিকা 'দৈনিক কলম কথা' পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও সৌজন্য সাক্ষাৎকার হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সময়ে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন 'দৈনিক কলম কথা'র প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী।


কলম কথা পরিবারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, প্রধান বার্তা বিভাগ বিথীকা সুলতানা, বার্তা সম্পাদক হুমায়ুন কবির সবুজ, সহকারী বার্তা সম্পাদক চন্দনা দাস,ফারজানা আক্তার,কলম কথা হেলথ কেয়ারের ল্যাব ইনচার্জ প্রসেনজিৎ সরকার ও ইমরান হোসেন।

 সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইউএনও কবির হোসেন বলেন, বর্তমান দেশের উন্নয়নের ধারা তুলে ধরতে আপনাদের মত জনপ্রিয় অনলাইন গণমাধ্যমের ভুমিকা অনস্বীকার্য। আমার পক্ষ থেকে সর্বদা সহযোগীতা ও শুভকামনা সবসময়।



এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহারের প্রশংসা করে দৈনিক কলম কথা'র প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী বলেন, সত্যি আমরা আনন্দিত ও খুশি আপনার আন্তরিকতায়,আমাদের কলম কথা পরিবার সবসময় আপনার পাশে থেকে আপনার সকল কার্যক্রম তুলে ধরবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Post a Comment

Previous Post Next Post