যশোরের রুপদিয়া বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের এমপি কাজী নাবিল আহমেদ
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে "নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ" আয়োজিত দোয়া মাহফিল, গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রুপদিয়া বাজারে জাতীয় শোক দিবসে
যা মহা জনগণের জনসমুদ্রে পরিণত হয়। বঙ্গবন্ধুর স্মরণে যশোর জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, যশোর-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ। সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্ব করেন,নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ। এই সময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ইউপি সদস্য ও হাজার হাজার জনগণেরা এই জাতীয় শোক দিবসে অংশ গ্রহণ করেন।

