#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরের রামনগরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাজার হাট মোড়ে জাতীয় শোক দিবস পালন

 যশোরের রামনগরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাজার হাট মোড়ে জাতীয় শোক দিবস পালন 



মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার


জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাজারহাট মোড়ে দুপুর ২ টায় আলোচনা সভা ,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এমএইচ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ্ব আসাদুজামান মিঠু, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবির ,রাফেদ রেজা রতন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু,সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, ইন্জিনিয়ার জুয়েল খান ,শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদ হাসান সুমন,যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম ,শাহজাদা নেওয়াজ,নজরুল ইসলাম ,মুক্ত খান,স্হানিয় আওয়ামী লীগ নেতা খান আলমগীর ,গিয়াস উদ্দিন ,আব্দুল মতিন,হাজী হাফিজ মিয়া,রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বাবলু,লিমন হোসেন ,আশিকুর রহমান ,গাজি রমজান ,এনায়েত হোসেন ,আনোয়ার হোসেন ,আরিফ হোসেন প্রমুখ।দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই সিদ্দিকী আলোচনা ও দোয়া মাহফিল শেষে খাদ্য বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post