মনিরামপুরে ভাইয়ের সাথে অভিমান করে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা
শাহিনুর রহমান
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ফারজানা খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার (০৩ আগস্ট-২০২২) ভোরে উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের রুপসপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারজানা খাতুন ওই গ্রামের প্রবাসী বাবলুর রহমানের মেয়ে এবং ডুমুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো।
স্থানীয় সূত্রে জানাগেছে- মঙ্গলবার (০২ আগস্ট-২০২২) দিবাগত রাতে কোন এক বিষয় নিয়ে ফারজানা, তার মা এবং ভাইয়ের সাথে কথাকাটাকাটি করে। এরপর সে রাগ করে হারপিক খেয়ে নিজেন ঘরে যেয়ে ফ্যানের সাথে গলাই ওড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে ফারজানার মৃত্যু হয়। এলাকা বাসির মন্তব্য হারপিক খেয়ে গলায় দড়ি দিলো,কিন্তু হাত কাটলো কিভাবে।এ বিষয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে।
নিহত ফারজানার চাচাতো ভাই এসব তথ্য জানিয়ে বলেন- সকল আইনিপ্রক্রিয়া ও মরাদেহের ময়না তদন্ত শেষ করে, মরাদেহটি বাড়ি এনে দাফন করা হয়েছে।
