মনিরামপুরে যুবকদের মাঝে এস এম এয়াকুব আলীর ফুটবল বিতরন।
সহ সম্পাদক এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ
যশোরের মনিরামপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী জনাব এস এম ইয়াকুব আলীর উদ্যোগে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মাঝ লাউড়ী, দক্ষিণ লাউড়ী, জামলা ও আগরহাটি এলাকার যুবকদের খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে তাদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী আহাদুল করিম, আশিক প্রমুখ।
ফুটবল বিতরনের সময় উপস্থিত জনেরা বলেন,খেলাধুলা মনকে সতেজ রাখে, খেলাধুলা করলে মানুষ মাদক ও নেশা জতীয় দ্রব্য থেকে দূরে থাকে তাই সকলেরই মাঠে গিয়ে খেলাধুলা করা উচিৎ।খেলাধুলার প্রতি যুবকদের আগ্রহ বাড়াতে সিটি প্লাজা যশোর এর স্বত্বাধিকারী এস এম এয়াকুব আলীর সৌজন্যে এই ফুটবল বিতরন করা হয়েছে।
