মনিরামপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ।
সহ সম্পাদক এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে ব্যাপক অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলা জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরে আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা আঃ রহিম নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মনিরামপুর উপজেলা বিএনপি।
আজ ৪ই আগস্ট বিকাল ৪টায় মনিরামপুর উপজেলা ও পৌর যুবদল কতৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ মফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ খাইরুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা মোঃআকতার খান,মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃনিস্তার ফারুক, যুবদলের মোঃ মুক্তার হোসেন,আব্বাস আলী,আয়ুব আলী,মাসুদ পারভেজ রুবেল,মোস্তাক হোসেন,কাজী ইমরান।
সেচ্চাসেবক দলের সিনিয়র নেতা মোঃ লাভলু হোসেন,তারেক জিয়া পরিষদের উপজেলা সভাপতি মোঃ আজিবর রহমান,মোঃ খালিদ,ছাত্রদলের মোঃঅলিয়ার রহমান,মোঃইমরান হোসেন,কামরুজ্জামান,এনামুল,আবু মুসা আল নাইম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ ইকবাল হোসেন বলেন,ভোলায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে নির্বিচারে পুলিশ গুলি চালিয়ে আমাদের ২জন নেতার প্রান কেড়ে নিয়েছে,এর তীব্র নিন্দা জানাচ্ছি ও এর সাথে সম্পৃক্ত পুলিশ সহ সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি।
এ ছাড়াও থানা,পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
