যশোরের ভোজগাতী ইউনিয়নে ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে মণিরামপুর উপজেলা ০৩ নং ভোজগাতী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উগ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আছর বাদ ভোজগাতী ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ এ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ০৩ নং ভোজগাতী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আনিচুর রহমান তজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুজ্জামান পাপ্পু, ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য খবির হোসেন খুররম, যুবলীগ নেতা ফাহিম আহমেদ, সবুজ মোল্যো, শাহাজাহান কবির, ছাত্রলীগ নেতা আসিকুর রহমান আশিক, শাকিল আহম্মেদ রিফা এবং ০৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলের অংশ গ্রহণ করেন।
