মনিরামপুর দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
মনিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা,দোয়া ও গণভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট সোমবার বিকেলে দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুবোধ সরকার,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আধুনিক দৃশ্যমান মনিরামপুর উন্নয়নের কারিগর, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মণিরামপুর উপজেলা ও মেয়র মনিরামপুর পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও আহ্বায়ক মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগ উত্তম চক্রবর্ত্তী বাচ্চু,যুবসমাজের অহংকার তরুণ আওয়ামীলীগ নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য,
তরুন আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বশির আহম্মেদ খান,যশোর জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,তরুন আওয়ামীলীগ নেতা চঞ্চল ভট্টাচার্য্য,উপস্থিত ছিলেন ১২নং শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন,,৩নং ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,,৭নং খেদাপাড়া চেয়ারম্যান জনাব আব্দুল আলীম জিন্নাহ ,৫নং হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির লিটন, উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার পিলাপ মল্লিক গোল্ডেন সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের,কৃষকলীগ,শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
