#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে সতীঘাটা আওয়ামীলীগ যুবলীগের উদ্দ্যোগে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 যশোরে সতীঘাটা আওয়ামীলীগ যুবলীগের উদ্দ্যোগে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 




মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার


যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০৫ নং ওয়ার্ড সতীঘাটা পুরাতন বাজারে আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আছর বাদ রামনগর ইউনিয়নে সতীঘাটা পুরাতন বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফসিয়ার রহমান' সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন (মুকুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা বারর আলী, বীর মুক্তিযোদ্ধা শ্রী সাধন সরকার। আরও উপস্থিত ছিলেন, দানবীয় মহসিন স্কুলের সভাপতি শেখ সালাউদ্দিন টিপু।,যুবলীগের অন্যতম নেতা শেখ অপু বি এম এস প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ রানা, । সার্বিক সহযোগিতা জাহাঙ্গীর হোসেন, ফিরোজ গাজী, মনিরুল গোলদার, জয় ইসলাম, তরিকুল ইসলাম  রাকিব হোসেনসহ রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, রামনগর ইউনিয়নের যুবলীগের আহবায়ক আফজাল হোসেন বিশ্বাস।

Post a Comment

Previous Post Next Post