যশোররে নরেন্দ্রপুর জিরাট আলিম মাদ্রাসায় জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরেন্দ্রপুরের "জিরাট আলিম মাদ্রাসা" আয়োজিত জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের দিন আলিম মাদ্রাসার কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মোঃ সিদ্দিকুর রহমান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোঃ রাজু আহম্মেদ। এসময় আরোও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুসসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
