#https://www.youtube.com/@mntvjashore3078

ছায়া প্রতিবন্ধী বিদ্যালয়ে আব্দুল আজিজ থেরাপী ও রিহ্যাবিলিটেশন'র সেন্টারের উদ্ধাধন-পেন ভয়েস

 ছায়া প্রতিবন্ধী বিদ্যালয়ে আব্দুল আজিজ থেরাপী ও রিহ্যাবিলিটেশন'র সেন্টারের উদ্ধাধন



মোঃ শরিফুল ইসলাম  (নাটোর) প্রতিনিধিঃ

 

নাটোরের লালপুর উপজেলায় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আব্দুল আজিজ থেরাপী  এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের শুভ উদ্ধাধন করা হয়েছে।


শনিবার ( ১৩ আগস্ট)  দুপুরে বিলমাড়ীয়া ইউনিয়নে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আব্দুল আজিজ থেরাপী  এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের শুভ উদ্ধাধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় 


ছায়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শমীমা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সচিবালয় সমাজকল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সৈয়দ মেহদী হাসান।


বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা. মোনোয়ারুজ্জমান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু  মোহারকয়া ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ ড.ইসমত হোসেন, মঞ্জিল পুকুর কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাজার শরীফ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ সাংবাদিক ইমাম হাসান মুক্তি, বিশিষ্ট সমাজ সেবক ওয়াহেদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন ভান্ডারি প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post